What do you want to do?
ULIP কী?
ULIP হলো একটা ফাইন্যান্সিয়াল (আর্থিক) প্রোডাক্ট যা লাইফ ইন্স্যুরেন্সের (জীবনবীমা) সুরক্ষার সঙ্গে বিনিয়োগ করারও সুযোগও দেয়।
যখন আপনি একটা ULIP প্ল্যানে বিনিয়োগ করেন, তখন আপনার প্রিমিয়ামের একটা অংশকে জীবনবীমার জন্য ব্যবহার করা হয়, যা আপনার পরিবারের আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করে। বাকি অংশকে ইক্যুইটি, ডেটের (ঋণ) মতো মার্কেট-লিঙ্কড ফান্ডে বিনিয়োগ করা হয় বা ইক্যুইটি ও ডেট (ঋণ) এই দুটোতেই বিনিয়োগ করা হয়।
এই দুটো সুবিধা আপনাকে আপনার প্রিয়জনদেরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং একই সঙ্গে সময়ের সাথে সাথে আপনার সম্পদকে বাড়াতে দেয়, যাতে ভবিষ্যতের লক্ষ্যগুলোকে, যেমন রিটায়ারমেন্ট প্ল্যানিং বা সন্তানের পড়াশোনার খরচকে সহজেই পূরণ করা যায়।
ULIP-এ আপনি নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী ফান্ড বেছে নিতে পারেন, এমনকি চাইলে পরে ফান্ডকে বদলাতেও পারেন। এতে আপনার ভবিষ্যতের আর্থিক পরিস্থিতির ওপর আপনার আরো বেশি নিয়ন্ত্রণ থাকে।
...Read More
এটা কীভাবে কাজ করে?
ULIP হলো একটা বিশেষ ধরনের ফাইন্যান্সিয়াল (আর্থিক) প্রোডাক্ট, যেখানে একসঙ্গে লাইফ ইন্স্যুরেন্সের (জীবনবীমা) সুরক্ষা এবং বিনিয়োগের ক্ষেত্রে বৃদ্ধির (ইনভেস্টমেন্ট গ্রোথ) সুবিধা পাওয়া যায়।
এটা আপনার একটাই প্রিমিয়ামকে দুটো নির্দিষ্ট ভাগে ভাগ করে দেয়।
প্রিমিয়ামকে কীভাবে ভাগ করা হয়:
বিনিয়োগের প্রক্রিয়া/কীভাবে বিনিয়োগ করা হয়
ডুয়াল বেনিফিট বা একসঙ্গে দুই ধরনের সুবিধা
বাস্তব জীবনের একটা উদাহরণ
পরিস্থিতি 1: অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে
পরিস্থিতি 2: ম্যাচুরিটির সময়/পলিসির মেয়াদ শেষ হলে
যখন আপনি আপনার প্রিমিয়াম পেমেন্ট করেন তখন তার একটা অংশ যায় আপনার লাইফ ইন্স্যুরেন্স কভারের জন্য (যাকে সাম অ্যাসিওর্ডও বলা হয়)। বাকি, এবং বড় অংশটা, আপনার পছন্দমতো মার্কেট-লিঙ্কড ফান্ডে বিনিয়োগ করা হয়। এই দুই দিক একসঙ্গে মিলে ULIP-এর ডুয়াল বেনিফিট (দ্বৈত সুবিধা) তৈরি করে।
বিনিয়োগের জন্য বরাদ্দ টাকাটা যায় আপনার বেছে নেওয়া ফান্ডের ইউনিট কেনার জন্য। প্রতিটি ইউনিটের দামকে বলা হয় নেট অ্যাসেট ভ্যালু (NAV), যা বাজারের পারফর্মেন্স অনুযায়ী প্রতিদিন বদলে যায়। যে কোনো সময়ে আপনি যত ইউনিটের মালিক, সেটাকে বর্তমান NAV দিয়ে গুণ করে আপনার মোট ফান্ড ভ্যালুকে গণনা করা হয়। বাজারের পারফর্মেন্স অনুযায়ী এই ভ্যালুটা বেড়ে যায় বা কমে যায়।
আপনার পলিসি চালু থাকা অবস্থায় আপনি একসাথে দুই ধরনের সুবিধা পাবেন।
আর্থিক সুরক্ষা: আপনার পরিবার লাইফ ইন্স্যুরেন্স কভার দিয়ে সুরক্ষিত থাকে। যদি আপনার অপ্রত্যাশিতভাবে মৃত্যু হয় সেক্ষেত্রে তারা ডেথ বেনিফিট পাবে, যেটা হলো আপনার সাম অ্যাসিওর্ড এবং আপনার মোট ফান্ড ভ্যালুর মধ্যে যেটা বেশি হবে সেই পরিমাণ টাকা।
সম্পদ বাড়ানো: আপনার ফান্ড ভ্যালু সময়ের সাথে সাথে বাড়তে পারে, যাতে আপনি আপনার সন্তানের পড়াশোনা বা আরামদায়ক রিটায়ারমেন্টের মতো বড় আর্থিক লক্ষ্যগুলোকে সহজেই পূরণ করতে পারেন।
ULIP কীভাবে কাজ করে সেটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আসুন একটা সাধারণ উদাহরণ দেখে নেওয়া যাক।
ধরে নিন প্রিয়া হলো একজন 30 বছর বয়সী মহিলা যিনি তাঁর মেয়ের উচ্চশিক্ষার জন্য 20 বছরের জন্য ULIP-এ বিনিয়োগ করেছেন।
অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে, যদি প্রিয়া পলিসির মেয়াদ চলাকালীন মারা যান সেক্ষেত্রে তাঁর মেয়ে ডেথ বেনিফিট পাবে, যেটা হবে সাম অ্যাসিওর্ড এবং ফান্ড ভ্যালুর মধ্যে যেটা বেশি হবে সেই পরিমাণ টাকা। এতে সেই সময়ে পলিসির বাজারের পারফর্মেন্স বা ওঠানামার কোনো প্রভাব ছাড়াই প্রিয়ার মেয়ের শিক্ষার খরচ আর্থিকভাবে সুরক্ষিত থাকে।
ম্যাচুরিটির সময়/পলিসির মেয়াদ শেষ হলে, যদি প্রিয়া পলিসির সম্পূর্ণ মেয়াদে বেঁচে থাকেন তাহলে তিনি জমা হওয়া ফান্ড ভ্যালু পাবেন। যেই টাকাটা তিনি পাবেন সেটা তিনি তাঁর পরিকল্পনা অনুযায়ী তাঁর মেয়ের শিক্ষার খরচের জন্য ব্যবহার করতে পারবেন।
ULIP-এ কেন বিনিয়োগ করা উচিত?
ULIP-এ বিনিয়োগ করলে একসাথে একটা প্ল্যানেই লাইফ ইন্স্যুরেন্স এবং মার্কেট-লিঙ্কড সম্পদ গঠনের সুবিধা পাওয়া যায়। এটা হলো দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার জন্য একটা উপযুক্ত বিকল্প। ULIP-এ বিনিয়োগ করার কিছু কারণ এখানে দেওয়া হলো:
ডুয়াল বেনিফিটস (একসাথে দুই ধরনের সুবিধা): (লাইফ ইন্স্যুরেন্স + ইনভেস্টমেন্ট (বিনিয়োগ))
ট্যাক্স বেনিফিট (করের ক্ষেত্রে ছাড়):
ULIP-এর সাথে আপনি নিচে দেওয়া ট্যাক্স বেনিফিটগুলো (করের ক্ষেত্রে ছাড়) পাবেন –
ধারা 80C: আয়কর আইন 1961-এর ধারা 80C অনুযায়ী বছরে 1.5 লাখ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিলে ওই টাকার ওপর ট্যাক্সের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়।
ধারা 10(10D): আয়কর আইন 1961-এর ধারা 10(10D)-এ উল্লিখিত কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পলিসি ম্যাচিওর হলে বা পলিসি হোল্ডারের মৃত্যু হলে যে টাকা পাওয়া যায় (ম্যাচিউরিটি অ্যামাউন্ট ও ডেথ বেনিফিট) সেটার উপর ট্যাক্সের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়।
- ট্যাক্স-ফ্রি (করমুক্ত) ফান্ড সুইচিং: আপনি একই ULIP প্ল্যানের মধ্যে ফান্ড বদলাতে পারেন এবং তার জন্য ট্যাক্স দিতে হবে না। এর ফলে আপনি আপনার বিনিয়োগের কৌশলকে (ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি) বদলাতে পারবেন আর এর জন্য কোনো ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে না।
নমনীয়তা (নিজের মতো করে বদলানোর সুযোগ):
ULIP-এ আপনি নিজের ইচ্ছে অনুযায়ী ফান্ড বদলাতে পারেন (ফান্ড সুইচিং), প্রয়োজনে কিছু টাকা তুলেও নিতে পারেন (উইথড্রয়াল), আর আপনার প্রিমিয়াম কোন ফান্ডে যাবে সেটাকেও বদলাতে পারেন (প্রিমিয়াম রিডাইরেকশন)।
ফান্ড সুইচিং: আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, বদলে যাওয়া ফাইন্যান্সিয়াল গোল এবং মার্কেটের অবস্থার উপর নির্ভর করে, আপনি আপনার ULIP-এ বিভিন্ন ফান্ডের বিকল্পের (ইক্যুইটি, ডেট বা হাইব্রিড) মধ্যে নিজের ইচ্ছে মতো ফান্ড বদলাতে পারবেন। HDFC Life ক্লিক 2 ওয়েল্থ আপনাকে ফ্রি আনলিমিটেড ফান্ড সুইচিং-এর সুযোগ দেয়। এর ফলে, আপনি আপনার পোর্টফোলিওটা সক্রিয়ভাবে পরিচালনা করতে পারবেন।
পার্শিয়াল উইথড্রয়াল (আংশিকভাবে টাকা তুলে নেওয়া): 5 বছরের প্রাথমিক লক-ইন পিরিয়ড শেষ হওয়ার পরে, আপনি ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির (আর্থিক জরুরী অবস্থা) জন্য আপনার ফান্ডের ভ্যালুর থেকে পার্শিয়াল উইথড্রয়াল (আংশিকভাবে টাকা তোলা) করতে পারবেন।
- প্রিমিয়াম রিডাইরেকশন ও টপ-আপ: ULIP আপনাকে নিজের ইচ্ছে অনুযায়ী আপনার ভবিষ্যতের প্রিমিয়ামগুলো আপনার পছন্দমতো অন্য কোন ফান্ডে যাবে সেটা পরিবর্তন করার সুযোগ দেয়। আপনি চাইলে টপ-আপের মাধ্যমে আপনার অবদানকে বাড়াতেও পারেন।
লং-টার্ম ইনভেস্টমেন্ট (দীর্ঘমেয়াদী বিনিয়োগ):
মার্কেট-লিঙ্কড রিটার্ন: ULIP-এর মাধ্যমে আপনি ইক্যুইটি এবং ডেটে (ঋণ) বিনিয়োগ করার সুযোগ পান, যা আপনার সম্পদকে বাড়াতে সাহায্য করে। যে ফান্ডগুলোর ধারাবাহিকভাবে প্রচুর রিটার্ন দেওয়ার ট্র্যাক রেকর্ড আছে, সেগুলো দীর্ঘমেয়াদে আপনার সম্পদকে বাড়াতে সাহায্য করে।
উদাহরণস্বরূপ, HDFC Life ডিসকভারী ফান্ড (SFIN: ULIP06618/01/18DiscvryFnd101) যা HDFC Life ULIPs-এর সাথে পাওয়া যায়, সেটা গত 5 বছরে 28.99%** রিটার্ন দিয়েছে (29 আগস্ট, 2025 অনুযায়ী)।
ডিসিপ্লিনড সেভিংস (নিয়মিত সঞ্চয় করার অভ্যাস): ULIP হলো ডিসিপ্লিনড সেভিংসের (নিয়মিত সঞ্চয় করার অভ্যাস) জন্য উপযুক্ত, কারণ এতে 5 বছরের একটা প্রাথমিক লক-ইন পিরিয়ড থাকে। এই লক-ইন পিরিয়ড সঞ্চয় করার অভ্যাসকে তৈরি করতে সাহায্য করে এবং আপনাকে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে উৎসাহিত করে, যাতে আপনি আপনার আর্থিক লক্ষ্যগুলোকে (ফাইন্যান্সিয়াল গোল) পূরণ করতে পারেন। দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করার ফলে আপনি কম্পাউন্ডিং-এর শক্তিকে উপভোগ করার সুযোগ পান, যার মাধ্যমে আপনার বিনিয়োগ (ইনভেস্টমেন্ট) অনেক তাড়াতাড়ি বেড়ে যায়।
উদাহরণস্বরূপ, রবি ও রিয়া প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করতে শুরু করেন। রবি 5 বছরের জন্য বিনিয়োগ করেন এবং রিয়া 7 বছরের জন্য বিনিয়োগ করা চালিয়ে যান। বার্ষিক 8% রিটার্ন রেটে, রবি’র কর্পাস (মোট জমা হওয়া টাকা) হবে 7.4 লাখ টাকা, যেখানে রিয়া’র কর্পাস (মোট জমা হওয়া টাকা) হবে 11.29 লাখ টাকা।
আর্থিক লক্ষ্যকে (ফাইন্যান্সিয়াল গোল) পূরণ করা: দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করার জন্য বিনিয়োগের লক্ষ্য নিয়ে ছেলেমেয়ের পড়াশোনা, বাড়ির মালিকানা, বরিটায়ারমেন্টের পরিকল্পনার মতো দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে অর্জন করার জন্য ULIP হলো আদর্শ।
আপনি চাইল্ড এডুকেশন প্ল্যানার ব্যবহার করে ভবিষ্যতের শিক্ষার খরচের আনুমানিক হিসাব করতে পারেন এবং দেখতে পারেন যে কীভাবে ULIP আপনাকে সেই লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে পারে। 2025 সালের এপ্রিল অনুযায়ী, এক বছরের ভিত্তিতে ভারতে এডুকেশন ইনফ্লেশন (শিক্ষা খরচের বৃদ্ধি) হলো 4.13% এবং রিটেইল ইনফ্লেশন হলো 3.17%। আর এই পরিস্থিতিতে, দীর্ঘমেয়াদে ইনফ্লেশনকে মোকাবেলা করার মতো রিটার্ন দেয় এমন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে (যেমন ULIPs), বিনিয়োগ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
- ট্রান্সপারেন্সি (স্বচ্ছতা): একজন পলিসিহোল্ডার হিসেবে আপনি নিয়মিতভাবে আপনার NAV, চার্জ এবং ফান্ডের পারফর্মেন্সকে ট্র্যাক করতে পারবেন। আপনি জানতে পারবেন যে আপনার টাকাকে কোথায় বিনিয়োগ করা হচ্ছে এবং সেটা কীভাবে পারফর্ম করছে। আর এই তথ্য আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
এটাই হলো ULIP-এর সবথেকে বড় সুবিধা। ULIP জীবনবীমার সুরক্ষা দেয় এবং একই সঙ্গে আপনার প্রিমিয়ামকে মার্কেট-লিঙ্কড ফান্ডে (ইক্যুইটি, ডেব্ট বা ব্যালেন্সড) বিনিয়োগ করে – যা আপনার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখে এবং একই সঙ্গে আপনার সম্পদকে বাড়াতে সাহায্য করে।
ULIP-কে মূলত এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি বিনিয়োগ করতে উত্সাহী হন এবং দীর্ঘমেয়াদে আপনার সম্পদকে বাড়াতে পারেন।
সঠিক প্ল্যান কিনতে সাহায্য চাই?
আমাদের বিশেষজ্ঞ আপনাকে অনলাইনে সঠিক প্ল্যান বেছে নিতে সাহায্য করবে।
আমাদের সঙ্গে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন।
যেকোনো অনুসন্ধানের জন্য কল করুন: 1800-266-9777
বিদ্যমান পলিসির সহায়তার জন্য এখানে ক্লিক করুন। .
৯৯.৬৮% দাবি নিষ্পত্তি অনুপাত
(২০২৪-২০২৫ অর্থবছর)
~৫ কোটি সুরক্ষিত জীবন
(২০২৪-২০২৫ অর্থবছর)**
৯৯.৬৮% দাবি নিষ্পত্তি অনুপাত
(২০২৪-২০২৫ অর্থবছর)
~৫ কোটি সুরক্ষিত জীবন
(২০২৪-২০২৫ অর্থবছর)**
ARN - EC/11/25/28531-BI