What do you want to do?
টার্ম ইন্স্যুরেন্স (মেয়াদী বীমা) কী?
টার্ম ইন্স্যুরেন্স (মেয়াদী বীমা) হলো লাইফ ইন্স্যুরেন্সের (জীবনবীমা) সবথেকে বেসিক বা সাধারণ ধরন যা শুধুমাত্র নির্দিষ্ট কয়েক বছরের জন্যই আর্থিক সুরক্ষা (ফাইন্যান্সিয়াল কভার) দেয়।
টার্ম ইন্স্যুরেন্স (মেয়াদী বীমা) প্ল্যানের ক্ষেত্রে, পলিসির মেয়াদ চলাকালীন আপনার মৃত্যু হলে, আপনার দ্বারা মনোনীত ব্যক্তি (নমিনি) একটা আর্থিক সুবিধা বা বেনিফিট পাবেন।
টার্ম ইন্স্যুরেন্স (মেয়াদী বীমা) পলিসি হলো একটা সম্পূর্ণ খাঁটি লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট যেখানে পলিসির মেয়াদ চলাকালীন যদি পলিসিহোল্ডারের মৃত্যু হয় শুধুমাত্র সেক্ষেত্রেই যে পরিমাণ প্রিমিয়াম পেমেন্ট করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে মনোনীত ব্যক্তি (নমিনি) একটা আর্থিক সুবিধা বা বেনিফিট পাবেন।
যদি আপনি পলিসির সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত বেঁচে থাকেন, সেক্ষেত্রে কোনো টাকা ফেরত পাওয়া যায় না। তবে যদি আপনি পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে আপনার দেওয়া প্রিমিয়ামের টাকা ফেরত পেতে চান সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম ফেরত পাওয়া সহ টার্ম ইন্স্যুরেন্সের (টার্ম ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অফ প্রিমিয়াম) বিকল্পটা বেছে নিতে পারেন।
আপনি নিয়মিতভাবে প্রিমিয়াম পেমেন্ট করে টার্ম ইন্স্যুরেন্স নিতে পারেন। যার বদলে, যদি আপনার অসময়ে মৃত্যু হয়, সেক্ষেত্রে আপনার দ্বারা মনোনীত ব্যক্তি (নমিনি) আর্থিক সুবিধা পাবেন।
যেমন ধরুন, একজন 20 বছর বয়সী পুরুষ যিনি সম্পূর্ণভাবে সুস্থ এবং ধূমপান করেন না, তিনি যদি 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নিতে চান, তাহলে তাঁকে প্রতি মাসে 765 টাকা করে 30 বছরের বেশি সময় ধরে প্রিমিয়াম পেমেন্ট করতে হবে।
...Read More
টার্ম ইন্স্যুরেন্সে (মেয়াদী বীমা) কেন বিনিয়োগ করা উচিত?
টার্ম ইন্স্যুরেন্সে এমন অনেক সুবিধা আছে যা আপনার নির্দিষ্ট আর্থিক সুরক্ষার চাহিদাকে পূরণ করে। এর কিছু প্রধান সুবিধাগুলো হলো:
আপনার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখা
যদি আপনি উপার্জন করেন এবং আপনার পরিবারের কেউ না কেউ আর্থিকভাবে আপনার ওপর নির্ভরশীল হন, যেমন ধরুন, স্ত্রী/স্বামী, মা-বাবা বা সন্তানরা, সেক্ষেত্রে ভবিষ্যতে তাঁদেরকে আর্থিকভাবে সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। টার্ম ইন্স্যুরেন্সের একমাত্র উদ্দেশ্য হলো, আপনার মৃত্যুর ক্ষেত্রে আপনার উপর যাঁরা নির্ভরশীল আছেন তাঁদেরকে ডেথ বেনিফিটের টাকার পরিমাণ প্রদান করা। এই ডেথ বেনিফিটের টাকার পরিমাণ এটা নিশ্চিত করবে যে তাঁরা যেন নির্বিঘ্নে তাঁদের দৈনন্দিন খরচ ও প্রয়োজনগুলোকে পূরণ করতে পারেন।
আপনার সম্পত্তিকে সুরক্ষিত রাখা
যদি আপনি আপনার বাড়ি বা গাড়ির মতো জিনিসের জন্য লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে, টার্ম ইন্স্যুরেন্স আপনার মৃত্যুর পরে এই লোনের থেকে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে। এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট (আর্থিক সহায়তা) এটা নিশ্চিত করে যে আপনার পরিবার যেন বাকি থাকা লোনের বিষয়ে কোনোরকম চিন্তা ছাড়াই এই সমস্ত জিনিসগুলো নিজেদের কাছে রাখতে পারে যেগুলো আপনি কঠোর পরিশ্রম করে অর্জন করেছেন।
নতুন ধরনের জীবনযাত্রার (লাইফস্টাইল) ক্ষেত্রে যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোকে সামলাতে সাহায্য করা
যখন কোনো পরিবার তাদের পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে ফেলে, তখন তাদের পক্ষে আর্থিক পরিস্থিতিকে সামলানো খুব কঠিন হয়ে ওঠে। সেরা টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে এই কঠিন সময়ে আপনার পরিবারকে সাহায্য করে। এটা নিশ্চিত করে যে, আপনার প্রিয়জনেরা যেন তাঁদের জীবনযাত্রার মানকে বজায় রাখতে পারেন এবং কোনোরকম আর্থিক চাপ ছাড়াই নির্বিঘ্নে তাঁদের দৈনন্দিন খরচকে সামলাতে পারেন। এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট (আর্থিক সহায়তা) তাঁদেরকে আপনাকে ছাড়াই নিজেদেরকে সামলানোর জন্য এবং জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে সাহায্য করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সাশ্রয়ী প্রিমিয়ামে পর্যাপ্ত ডেথ বেনিফিট।
টার্ম ইন্স্যুরেন্স (মেয়াদী বীমা) পলিসি হলো লাইফ ইন্স্যুরেন্সের (জীবনবীমা) সবথেকে খাঁটি ধরন, যা মূলত শুধুমাত্র মৃত্যুর ক্ষেত্রেই আর্থিক সুরক্ষা প্রদান করে। যেহেতু টার্ম ইন্স্যুরেন্স হলো সবথেকে সহজ ধরনের লাইফ ইন্স্যুরেন্স, তাই আপনি খুবই সাশ্রয়ী প্রিমিয়ামে পর্যাপ্ত ডেথ বেনিফিট পেতে পারেন। আপনি প্রতিদিন মাত্র 19 টাকা দিয়ে 1 কোটি টাকার সবথেকে ভালো টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নিতে পারেন।
অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সাহায্য করা
জীবন অনিশ্চিত এবং অনেক অপ্রত্যাশিত পরিস্থিতিতে ভরা। ভারতে 2023 সালে প্রতিদিন গড়ে 474 জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এবং 2022 সালে 8,89,742 জন মানুষ ক্যান্সারে মারা গেছেন। যদিও আমরা অপ্রত্যাশিত দুঃখজনক ঘটনাগুলোকে আটকাতে পারব না, তবে এগুলোর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে যে খারাপ প্রভাব পড়ে সেগুলোকে আমরা কমাতে পারি। সবথেকে ভালো টার্ম লাইফ ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য হলো অসময়ে মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুরক্ষা প্রদান করা। পলিসিহোল্ডারের বেনিফিশিয়ারী যাঁদেরকে এই ডেথ বেনিফিট দেওয়া হয় এটা তাঁদেরকে আর্থিক চাপকে এড়াতে সাহায্য করে, যাতে পলিসিহোল্ডার না থাকার কারণে তাঁদের কোনো সমস্যা না হয়।
জীবনযাত্রার কারণে যে সমস্ত রোগ হয় তার থেকে হওয়া অনিশ্চয়তার থেকে সুরক্ষা
জীবনযাত্রার কারণে হওয়া রোগগুলো ভারতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। 2021-এর তুলনায় 2022 সালে হার্ট অ্যাটাকের কারণে হওয়া মৃত্যুর হার 12.5% বেড়ে গেছে। স্বাস্থ্যকর জীবনযাপন করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পরিবারের আর্থিক ভবিষ্যতকে সুরক্ষিত রাখা ততটাই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে যদি আপনি কোনো গুরুতর অসুস্থতায় ভোগেন সেক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নিলে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সুরক্ষাকে নিশ্চিত করা সম্ভব হয়।
রাইডারের সাথে অতিরিক্ত সুরক্ষা
টার্ম ইন্স্যুরেন্সে রাইডার যোগ করার বিকল্পও থাকে, যাতে আর্থিক সুরক্ষাকে আরো বাড়ানো যায়। রাইডারের কভার অ্যামাউন্ট হলো টার্ম প্ল্যানের বেস (মূল) কভার অ্যামাউন্টের একটা টপ-আপ। আপনি চাইলে গুরুতর অসুস্থতা, দুর্ঘটনার কারণে হওয়া মৃত্যুর জন্য রাইডার নিতে পারেন, অথবা প্রিমিয়াম ফেরত পাওয়া সহ টার্ম প্ল্যানটা (টার্ম প্ল্যান উইথ রিটার্ন অফ প্রিমিয়াম) নিতে পারেন, যাতে বেঁচে থাকার ক্ষেত্রে আপনি আপনার পেমেন্ট করা প্রিমিয়ামগুলো ফেরত পান।
ট্যাক্সের (কর) ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে
টার্ম ইন্স্যুরেন্সের জন্য যে সমস্ত প্রিমিয়াম পেমেন্ট করা হয়, তা আয়কর আইন 1961-এর ধারা 80C অনুযায়ী 1,50,000 টাকা পর্যন্ত ট্যাক্সের (কর) ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য যোগ্য। এছাড়াও, টার্ম ইন্স্যুরেন্সের পেআউটও আয়কর আইন 1961-এর ধারা 10(10D) অনুযায়ী ট্যাক্সের (কর) ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য যোগ্য।
সঠিক প্ল্যান কিনতে সাহায্য চাই?
আমাদের বিশেষজ্ঞ আপনাকে অনলাইনে সঠিক প্ল্যান বেছে নিতে সাহায্য করবে।
আমাদের সঙ্গে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন।
বিদ্যমান পলিসির সহায়তার জন্য এখানে ক্লিক করুন। .
HDFC Life-এর অনুমোদিত বিশেষজ্ঞ আপনাকে সহায়তা করবেন।
৯৯.৬৮% দাবি নিষ্পত্তি অনুপাত
(২০২৪-২০২৫ অর্থবছর)
~৫ কোটি সুরক্ষিত জীবন
(২০২৪-২০২৫ অর্থবছর)**
৯৯.৬৮% দাবি নিষ্পত্তি অনুপাত
(২০২৪-২০২৫ অর্থবছর)
~৫ কোটি সুরক্ষিত জীবন
(২০২৪-২০২৫ অর্থবছর)**
ARN- EC/12/25/28877-BI